April 4, 2026, 3:56 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কমেট চৌধুরী

জসিনুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

জসিনুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

 

জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। তার বাবা স্কান্দার মজুমদার,মা বেগম তৈয়বা মজুমদার, পৈতৃক বিনাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে। ১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদা জিয়ার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান ও ১৯৬৯ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্ম হয়। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের হাতে নিহত হন, এর পর পরই জিয়াউর রহমানের করা বিএনপির রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারী বিএনপির প্রাথমিক সদস্য হন, ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০১ সালের ১অক্টোবরের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ফখরুদ্দিন খালেদা জিয়াকে কারাবন্দি করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।”

 

পরিশেষে ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা