July 30, 2026, 11:40 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

বান্দরবানে স্টুডেন্ট ফর সভারন্টির শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার

 

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশের দায়ে পুনরায় এনসিটিবি ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে দেশদ্রোহী উপজাতি সন্ত্রাসী সংগঠন পিসিপি’র সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা করে ১৪ জন দেশপ্রেমিক শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন সহ ছাত্র পরিষদ নেতৃবৃন্দ।

পিসিসিপি’র নেতৃবৃন্দ বলেন, “স্টুডেন্ট ফর সভারেন্টি” দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্ব, সংহতি, ও শিক্ষা ব্যবস্থার শুদ্ধতা বজায় রাখার জন্য শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় আন্দোলন করে আসছে। কিন্তু পিসিপি নামক দেশবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন তাঁদের এই বৈধ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বান্দরবান পার্বত্য জেলা নেতৃবৃন্দ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি আহত দেশপ্রেমিক শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

জাতীয় সংহতি ও ঐক্য রক্ষার স্বার্থে আমরা সকল দেশপ্রেমিক নাগরিককে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে পিসিসিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা