September 25, 2026, 12:16 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

বান্দরবানে আওয়ামীলীগের অফিসকে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে রুপান্তর

Reporter Name

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার

বান্দরবান শহরে অবস্থিত পতিত স্বৈরাচার আওয়ামীলীগের জেলা কার্যালয়কে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে রুপান্তর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখা। আজ (০৬/০২/২০২৫) সন্ধ্যা ৬টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল সহকারে আওয়ামীলীগের জেলা কার্যালয় অভিমুখে প্রবেশ করে “৩৬ জুলাই স্মৃতি জাদুঘর” এর ব্যানার টানিয়ে দেয় এবং এই অফিসকে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল, তাওহিদুল ইসলাম মাসুম, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, সাইফুল ইসলাম, তরিকুল হাসান পারভেজ সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।নেতারা এসময় বলেন, পতিত অপশক্তি স্বৈরাচার আওয়ামীলীগের কোনো অস্তিত্ব এদেশে রাখবে না ছাত্র জনতা। ফ্যাসিবাদের সমস্ত আখড়া এবং স্মৃতিচিহ্ন সারাদেশ থেকে মুছে দেওয়া হবে। এই ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে স্বৈরাচার আওয়ামীলীগের ১৬ বছরের দুঃশাসন আমলের কালো ইতিহাস সংরক্ষণ করে রাখা হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিও সংরক্ষণ করে রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা