June 6, 2026, 1:25 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

বাঁশখালীতে মামলার বাদীকে পিটিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে মামলার বাদী মোজাহের আহমদ (৪৯)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পরে পুলিশ একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত মোজাহের আহমদ একই এলাকার মো. শেয়ার আলীর ছেলে। তার ছোট ভাই মো. জহিরুল ইসলাম জানান, কয়েক মাস আগে মোজাহেরের ছেলে শাকিলকে মারধর করে স্থানীয় দেলোয়ার নামে এক ব্যক্তি। এ ঘটনায় মোজাহের বাদী হয়ে দেলোয়ারসহ মোট ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চলতি বছরের ৯ মে তাদের ঘরে আগুন দেয় এবং দোকানের মালামাল লুটপাট করে।

জহিরুল জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ওই মামলায় হাজিরা দিয়ে তার ভাই মোজাহের বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব থেকে ওঁত পেতে থাকা মামলার বিবাদীরা তাকে ধরে নিয়ে যায়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে হত্যা করে এবং লাশ পুকুরে ফেলে দেয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা