July 30, 2026, 7:40 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

পাঁচবিবিতে মধ্যরাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল দিলেন এসপি

Reporter Name

মোঃ আল-আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে বেড়েছে শীতের প্রকোপ । সমাজে অনেক  অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে। তাদের কথা ভেবে মধ্যরাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার। মধ্যরাতে প্রায় ২৫০ পিচ কম্বল নিয়ে অসহায়  ছিন্নমূল ও শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
আজ সোমবার ১৩ (জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে পাঁচবিবির বাগজানা ইউনিয়নের সনাতন ধর্মের ৩০ জন ,উচাই মিশন এর পাশে আদিবাসীদের মাঝে ৫০পিচ ও বীর নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫০ পিচ এবং পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকা ও পাঁচবিবি শহরের বিভিন্ন  পয়েন্ট এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে ১২০ পিচ কম্বল বিতরণ করেন পুলিশ সুপার।
কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে পাতলা এক চাদর গায়ে জড়িয়ে এই কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে  ছিলেন ১০০  বছর বয়সী এক বৃদ্ধ লোক।পুলিশ সুপার তার গায়ে কম্বল দেওয়ায় ,তিনি খুঁশিতে আত্মহারা। তিনি বলেন, ‘শীতের রাতে বেশি শীতের কাপড় না থাকায় ঠিকমত ঘুম হচ্ছিল না, স্যার কম্বল দেওয়াতে আমি খুব খুশি। এখন ভালোভাবে ঘুমাতে পারবো।’
তাছাড়াও শীতবস্ত্র পেয়ে কয়েকজন শীতার্ত মানুষ  বলেন, আমরা ছিন্নমুল, অসহায় মানুষ। রাতে স্টেশন এলাকায় ঘুমিয়ে থাকি। শীতের এই রাতে ঠাণ্ডার কারণে ঘুমাতে কষ্ট হয়। পুলিশের এই কম্বল পেয়ে আমাদের অনেক খুশি।
সদর থানার অফিসার ইনচার্জ  শাহেদ আল মামুন , এবং পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি)মোঃ কাউসার আলী বলেন এই শীতের রাতে জয়পুরহাট পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের সনাতন ধর্মের অসহায়দের মাঝে ও আদিবাসী দের মাঝে এবং বিন্নগর উচ্চ বিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকায়, পাঁচবিবি স্টেশন এলাকায় অবস্থান করা অসহায় মানুষদের মাঝে প্রায় ২৫০ পিচ  কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে।
পুলিশ সুপার  মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আমরা মানবিক কারণে  জেলা পুলিশের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। সেজন্য এই শীতের রাতে অসহায়দের কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে। যাতে তারা শীতের সময় একটু উষ্ণতা পান।
এ সময় উপস্থিত ছিলেন  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানসহ জেলা পুলিশের অনন্য কর্মকর্তাগণ ও  সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা