July 30, 2026, 11:43 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

নওগাঁর পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা

Reporter Name

শাবু হোসেন, নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁর পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর এলাকায় এ অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবীর।

আজিজুল কবীর বলেন, নজিপুরের ডক্টর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গেলে সেখানে সঞ্জীব কুমার নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দেন। তবে তিনি কমিউনিটি ক্লিনিকের একটি সনদ ছাড়া অন্যকোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে যেসব ওষুধ বা এন্টিবায়োটিক লিখেছেন সেটি তিনি লিখতে পারেন না। নামের আগে চিকিৎসক লিখে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে তার দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠান পরিচালক প্রদীপ কুমার অবগত রয়েছেন। এরপরও তিনি সঞ্জীব কুমারকে দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। এ অপরাধে পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা