June 6, 2026, 2:58 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায় ২৯ দল

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টিকে (জাপা) ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর উল্লেখ করে অবিলম্বে তাদের নিবন্ধন বাতিল এবং দেশে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ প্রায় ২৯টি রাজনৈতিক দল।

বিএনপি বলেছে, জাতীয় পার্টির (জাপা) কাঁধে ভর করে পতিত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছে। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের উদ্যোগে তিন দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে দলগুলোর নেতারা এসব কথা বলেন।

তিন দাবি হলো- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি; আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এই সংহতি সমাবেশে প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

সংহতি সমাবেশে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, সম্প্রতি অনেকেই অনেক স্বপ্ন দেখছে। আমরা লক্ষ্য করছি, অনেকেই ভাবছেন জাতীয় পার্টি দিয়ে আবার এসে পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই। তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজড। এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই। জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়া স্বৈরাচার আর ফিরে আসার কোনো রকম নজির নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা