April 4, 2026, 3:56 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। জানা যায়, উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস কাছাকাছি এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা।

তারা হলেন, মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০),  মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯),  মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোর ৫টার দিকে চামুশা সীমান্ত দিয়ে পুশ-ইনের খবর পাওয়া যায়। খবর পেয়ে চাঁনশিকারী বিওপির টহলদল তাদের আন্তর্জাতিক সীমারেখার ৮০০ গজ দূরত্বে বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশি।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সাজা ভোগ শেষে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।
পরে বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। ভোলাহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম ও ভোলাহাট থানার ওসি মো শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই উপজেলা দিয়ে তিন মাস আগে সাতজনকে পুশ-ইন করেছিল বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা