এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে জনসচেতনামূলক প্রদর্শনী করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী। র্যালিটি মহানগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নগরীর বিপনী বিতান নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষণা দখলদারি চলবে না। নদী খাল দখল মুক্ত করতে হবে। এই নগর আমার আপনার সকলের আমাদের সকলকে এই নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাহাড় কাটা বন্ধ করতে হবে। নগরীর যেখানে সেখানে ডাস্টবিন করা যাবে না। নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলতে হবে। সকল কে নিজের আশ-পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
আমরা নিজেরা সচেতন না হলে এই নগরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। সুতরাং আমরা সকলে সচেতন হই। চাঁদাবাদি দখলদারি ডেন্ডার বাজি ইত্যাদির বিরুদ্ধে সচেতন ও রুখে দাঁড়ায়।