স্টাফ রিপোর্টার:-
শুক্রবার(২৪জানুয়ারী)বিকাল ৩ঘটিকায় উপজেলার গজারিয়া ইউনিয়ন এর গজারিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি,এন,পি’র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বি,এন,পি’র যুগ্ম আহবায়ক হাজী আহসান উল্লাহ,গজারিয়া ইউনিয়ন বি,এন,পি এর সা:সম্পাদক মো:মোশাররফ হোসেন সরকার স্বপন এর সভাপতিত্বে ও উপজেলা বি,এন,পি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ(হারুন সরদার)এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাছের ভুলু মুন্সী,রবিউল আউয়াল প্রধান, সানাউল্লাহ জেহাদ,মামুন হোসেন বেপারী, সোহেল রানা মিল্কী,নজরুল ইসলাম বেপারী,বাবু মিয়াজী, কাজী রিয়াজ,রাসেল মেম্বার,ফয়সাল মুন্না,সালমান ঠাকুর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বি এন,পির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, আমরা গনতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করেছি,নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে।আমাদের নেতা জেলা বি,এন,পি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ এর অর্থায়নে উপজেলা ব্যাপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি।