April 4, 2026, 3:50 am
শিরোনাম:
মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তাসনিম যারা

‘কলিজা খুলে ফেলার’ হুমকির পর বিএনপির সাবেক এমপিকে শোকজ

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ‘কলিজা খুলে ফেলার’ হুমকি দেয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

১৫ আগস্ট শুক্রবার বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারকে হুমকি দিয়েছেন।

এছাড়া, গত ১১ ও ১৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই সকল বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে আব্দুল গফুর ভূঁইয়া কুমিল্লা-১০ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা