September 24, 2026, 10:34 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টার

সাঘাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ) সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসাহাক আলী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সুধীজন। সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।

পুলিশ প্রশাসনের প্রতিনিধি সভায় আশ্বস্ত করেন যে, অপরাধ দমনে নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত অন্য বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সভায় সামনের দিনে উপজেলার আইন-শৃঙ্খলা আরও সুসংহত করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা