June 6, 2026, 1:27 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

রাজধানীতে ‘গ্যাস লিকেজে বিস্ফোরণ’, শিশুসহ দগ্ধ ৩

ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন ।

 

বুধবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রিপনের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়ায় উপজেলায়।

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ একই পরিবারের তিন জনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ, ও রাফিয়া ৯০ শতাংশ দগ্ধ হয়।

 

পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তাসলিমা মনি বলেন, যাত্রাবাড়ি থানাধীন শহিদ ফারুক রোডের একটি ৬ষ্ঠ তলা ভবনের নিচ তলার বাসায় বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মশার কয়েল ধরানোর সময়ে, সেখানে জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা