June 6, 2026, 4:35 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name

এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

 

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার বটতলী ও জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খের তীরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বটতলী ও জুঁইদন্ডীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জে রাতের আঁধারে ফসলি জমি ও পুকুর থেকে মাটি কাটছে মাটি খেকোরা। স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে রাজনৈতিক পরিচয়ে রাঘববোয়াল’রা দিনের পরদিন ফসলি জমি বা পুকুরের মাটি কেটে বিক্রি করছেন। রাঘববোয়ালরা জড়িত থাকায় মাটি খেকোদের প্রতিরোধে উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন চরম অসহায়! মাটির বহনের ভারী ট্রাকের বিভিন্নস্থানে নির্মিত কালভার্ট ও সড়ক ভাঙনের সৃষ্টি হয়েছে। একই সাথে খুলে পড়ছে বেইলি ব্রিজের পাটাতনও। তারও সাথে সাথে রাস্তায় মাটি পড়ে পিচ্ছিল হয়ে এক্সিডেন্ট হওয়ার উপক্রমে হয়ে দাঁড়িয়েছে।

সন্ধ্যায় কুয়াশার কারণে যে কোন গাড়ি যে কোন মুহূর্তে এক্সিডেন্ট হতে পারে।দীর্ঘদিন ধরে আইন অমান্য করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলি জমি থেকে অবাধে মাটি কাটার খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।অভিযান টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা