June 6, 2026, 2:53 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ

Reporter Name

রুমান শেখ, বাগেরহাট প্রতিনিধি:

 

বাগেরহাটের ফকিরহাটে “ফকিরহাট ফাউন্ডেশন” এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ফকিরহাট ফাউন্ডেশনের আহ্বায়ক অধ্যাপক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।এসময় অধ্যাপক হায়দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আলমগীর কবির, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ রফিকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরনের মানবিক সংগঠনকে সকলের সহযোগিতা করা উচিত। আমরা সকলেই এধরনের মানবিক সংগঠনকে সহযোগিতা করব। এবং সমাজের বিত্তবানরাও সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।এসময় ফাউন্ডেশনের সদস্য, নাহিদ হাসান, এ এম জয়নাল হুসাইন, আসাদুজ্জামান, নুর আলম সিদ্দিকী জিকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এসময় ফকিরহাটের শীতার্ত মানুষদের মাঝে ১শত কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা