June 6, 2026, 2:53 am
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

ভালুকায় জাসাসের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৮ জানুয়ারি) বাদ এশা ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।হবিরবাড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবদলের সহসম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ, সাবেক ছাত্রদল নেতা জিল্লুর রহমান, ওলামা দল নেতা হাফেজ মঞ্জুর মাহমুদ প্রমূখ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও মাদরাসার শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে বিনা চিকিৎসায় বাংলাদেশে রেখেছে অথচ উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেননি। দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করালে আল্লাহর রহমতে অনেক আগেই তিনি আরোগ্য লাভ করতেন। বর্তমানে লন্ডনে চিকিৎসার জন্য তিনি অবস্থান করছেন। আল্লার রহমতে তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন।বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাসাস ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও ছাত্রদল নেতা শাকিব খানের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা মফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা