July 30, 2026, 1:40 pm
শিরোনাম:
মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার মুরাদনগর, বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ভূঁইয়া কথিত রক্ষিতাসহ গ্রেফতার প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা মুরাদনগরে মহানবী (সা.) এর স্ত্রী কে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ইসিতে বাতিল, টিকে গেলো শাপলা কলি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থায় পরিবারের নতুন সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত

নীলফামারীতে উদ্দীপ্ত তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি:

 

উত্তরের জেলা নীলফামারীতে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে বেশি বেকায়দায় পড়েছেন অসহায় দরিদ্ররা। একারণে ‘আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উদ্দীপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারী সদরের হরতকীতলা বাজার এলাকায় প্রায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

উদ্দীপ্ত তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন- জামাতের পলাশবাড়ী ইউনিয়ন আমির নুর মোহাম্মদ, শিক্ষক-সুবাশ চন্দ্র রায়, আব্দুর রহিম, অফিজউদ্দিন, মতিন চন্দ্র রায়, নজরুল ইসলাম, ময়নুল হোসেনসহ প্রমুখ।এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম সুজন বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।

তিনি বলেন, প্রচণ্ড শীতে নীলফামারীর নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সংগঠনটির সহ- সাধারণ সম্পাদক নবীজুল ইসলাম নবীন।এদিকে কম্বল পেয়ে খুশি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষজন। দক্ষিণ চওড়া গ্রামের সুবাশ চন্দ্র রায় বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে ভালো লাগছে। শীতের কষ্ট অনেকটা কমে যাবে।

বয়োবৃদ্ধ আব্দুল মালেক বলেন, গরিব মানুষ আমরা। কম্বলটা পেয়েছি আমাদের জন্য খুব ভালো হয়েছে। আরামে ঘুমাতে পারব।বিধু রানী বলেন, সংগঠনটি আমাদের মতো গরিব মানুষের জন্য কম্বল দিলো। এই কম্বলে আমরা ৩-৪ জন একসঙ্গে থাকতে পারব। আমরা অনেক খুশি। আল্লাহ তাদের ভালো করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা